সময় কলকাতা ডেস্ক:- ফের নিখোঁজ মৎসজীবী। বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপে গতেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। সূত্রের খবর, এই দ্বীপে এক মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। জানা গেছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম শহিদুল মোল্লা। এখনও পর্যন্ত তার দেহ উদ্ধার করা যায়নি বলে সূত্রের খবর।
জানা গেছে, গত ১৩ তারিখে ১৫ জন মৎস্যজীবী, রায়দিঘি থেকে রাণী ট্রলারে করে রওনা দেয় মাছ ধরবার উদ্দেশ্যে। কিন্তু সেই ট্রলারটি শহিদুল ছাড়াই রায়দিঘিতে ফিরে আসে। এই দুর্ঘটনার খবর পাওয়ার পর ভেঙে পড়েছে শহীদুলের পরিবার। এমন দুর্ঘটনার জেরে মৎস্যজীবী সমাজে নেমেছে শোকের ছায়া।
ইতিমধ্যেই, উদ্ধারকর্মীরা তাকে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছেন। আপাতত প্রশাসনের তরফে দ্রুত বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি