সময় কলকাতা ডেস্ক:- শনিবার ভোররাতে ফের ঘটে গিয়েছে বড়সড় দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি কলেজপাড়া এলাকায়। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে রাস্তা সংলগ্ন দোকানে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই দোকান মালিক। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি, বিজেপি সাংসদ অনন্ত মহারাজের।
সূত্রের খবর, মূলত, দিল্লি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল গাড়িটি। তখন হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে দুর্ঘটনার সময়, তিনি গাড়িতে উপস্থিত ছিলেন না। ঘটনার সময় নাকি গাড়িতে উপস্থিত ছিলেন, সাংসদের ব্যক্তিগত সহকারী।
জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কীভাবে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে তা খতিয়ে দেখছে পুলিশ। এই দুর্ঘটনার খবর ছড়াতেই, গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার