Home » হাওড়ার গুরুত্বপূর্ণ রুটে বড়সড় পরিবর্তন; রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু!

হাওড়ার গুরুত্বপূর্ণ রুটে বড়সড় পরিবর্তন; রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু!

সময় কলকাতা ডেস্ক:- এবার গুরুত্বপূর্ণ রুটে, বড়সড় ট্রাফিক নিয়ন্ত্রণ। দিনভর, যান চলাচলের ক্ষেত্রে আসবে বিরাট পরিবর্তন। কার্যত রবিবার বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন অংশ।

সূত্রের খবর, ভোর চারটে থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত এই পথে কোনও যান চলাচল হবে না। এই সময়ে সেতুর মেরামতির জন্য সাঁতরাগাছি এলাকায় বিম বসানোর কাজ করবে এইচআরবিসি কর্তৃপক্ষ। ফলে হাওড়া ও কলকাতা মুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প পথে। রাত সাড়ে নটার পর ফের স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে রাস্তা।

কলকাতা পুলিশ জানিয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে এই রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ চলবে। অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে যাতে রুট পরিবর্তনের কারণে কোনও যানজট না হয়। এ প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য, আগে থেকেই এই ঘোষণা করা হয়েছে যাতে চালক ও যাত্রীরা পরিকল্পনা করে বিকল্প রাস্তা বেছে নিতে পারেন।

About Post Author