সময় কলকাতা ডেস্ক: চোলাই মদ তৈরি ও অবৈধ কারবার রুখতে অভিযান চালাল পুলিস। শনিবার সকালে চোলাই মদের খনি হিসাবে পরিচিত বাঁকুড়ার ইন্দাস থানার আকুই গ্রামে হানা দেয় পুলিশ।বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমানে চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

পাশাপাশি বাড়িগুলিতে অভিযানের সময় কয়েক হাজার লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল নষ্ট করে।গ্রামে পুলিশ হানা দেওয়ার পরেই মহিলাদের একাংশ তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায়।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী গ্রামে হাজির হয়। তারপরেই বাড়ি বাড়ি অভিযান চালিয়ে চোলাই তৈরির সামগ্রী আটক ও নষ্ট করে।

পুলিশি ধড়পাকড়ের পর বেশ কিছুদিনের জন্য চোলাই তৈরি বন্ধ হয়েছিল ইন্দালসের আকুইতে। নজরদারি একটু শিথিল হতেই ফের গোপনে শুরু হয়েছিল চোলাইয়ের কারবার।সম্প্রতি বিষয়টি নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানান, আকুই গ্রামের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে আকুই গ্রামে বিশেষ অভিযান চালায় পুলিশ। আর তাতেই ফের সামনে আসে বাড়ি বাড়ি চোলাই তৈরির কারবারের রমরমা।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে