সময় কলকাতা ডেস্কঃ বালুরঘাটের জীবন রেখা আত্রেয়ী খাঁড়িকে বাঁচাতে ওয়ার্ড ভিত্তিক আন্দোলনের পঞ্চম দিনে বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া ট্যাক্সি স্ট্যান্ড এর কাছে ধর্নায় বসে টাউন বিজেপি।
প্রসঙ্গত, বালুরঘাটের লাইফলাইন আত্রেয়ী খাঁড়ি তৃণমূল এবং প্রোমোটারদের গোপন চুক্তিতে অবৈধ নির্মাণের মধ্যে দিয়ে দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। এই মর্মে জেলাশাসকের কাছে কয়েক দফায় অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। তাই এবার আত্রেয়ী খাঁড়িকে বাঁচাতে ওয়ার্ড ভিত্তিক আন্দোলনের পথে নামল বালুরঘাট টাউন বিজেপি।

মঙ্গলবার বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া ট্যাক্সি স্ট্যান্ড এর নিকটে ধর্না এবং রেলির মধ্যে দিয়ে আত্রেয়ী খাঁড়ি বাঁচাও, তৃণমূল হটাও আন্দোলন কর্মসূচি পালন করা হল বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে। এই বিষয়ে বালুরঘাট টাউন সভাপতি সুমন বর্মন বলেন, “বালুরঘাটের জীবন রেখা আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস মানছি না মানবো না। তৃণমূল এবং প্রোমোটারদের গোপন চুক্তির ভিত্তিতে অবৈধ নির্মাণের মধ্য দিয়ে খাঁড়ি দখল আমরা মানবো না। খাঁড়ি দখলমুক্ত করতে ওয়ার্ড ভিত্তিক আন্দোলন আরও জোরদার করবো।”
তিনি আরো জানান, সমগ্র বালুরঘাট বাসি এবং বালুরঘাট টাউন বিজেপি আত্রেয়ী খাঁড়িকে রক্ষা করতে বদ্ধপরিকর। আর এই আন্দোলন জোরদার করতে বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া ট্যাক্সি স্ট্যান্ড এর নিকটে আত্রেয়ী খাঁড়ি বাঁচাও তৃণমূল হটাও প্রতিবাদ কর্মসূচি পালন করল বালুরঘাট টাউন বিজেপি।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?