সময় কলকাতা ডেস্ক : আগাম ঘোষণা ছিল,উত্তর প্রদেশের নির্বাচনে তৃণমূল সমর্থন করবে সমাজবাদী পার্টিকে।তাই উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।উত্তরপ্রদেশের নির্বাচনে না লড়লেও পঞ্জাবের নির্বাচনে তৃণমূল লড়াই করবে বলেও এদিন জানালেন মুখ্যমন্ত্রী।

রবীন্দ্র সদনে সোমবার সদ্যপ্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদনের পরে অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে উত্তর প্রদেশ যাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশ যাত্রার আগে তৃণমূল সুপ্রিমো জানালেন তাঁর মনোকামনা। “বিজেপি হারুক, সমাজবাদী পার্টি জিতুক,” বলে তিনি জানিয়ে গেলেন কংগ্রেস সঙ্গে থাকলে ভালো হত। উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে এবার সাত দফার নির্বাচনে প্রথম পর্বের ভোট শুরু ১০ ফেব্রুয়ারি। সমাজবাদী পার্টিকেই তাঁর সমর্থনের কথা আগাম জানিয়েছিলেন।পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার করলেন যে পঞ্জাবের নির্বাচনে তৃণমূল অংশ নেবে।
সমাজবাদী হয়ে প্রচারের জন্য অখিলেশ যাদবের আহ্বানে সাড়া দিয়েই উত্তর প্রদেশ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বারাণসীতেও যাবেন বলে জানিয়েছেন তিনি ।এতদ্বারা পরিষ্কার, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার পাশাপাশি ধর্মীয় আবেগকেও গুরুত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো।
এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে চলে যাওয়ার পরে কর্মচারীদের ভবিষ্যত নিয়ে আশঙ্কাতে থাকা কর্মীদের আশ্বস্ত করলেন মমতা বন্দোপাধ্যায়।এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সাথে সেই বিষয়ে কথা বলেন এয়ার ইন্ডিয়া কর্মীরা।
অন্যদিকে, পুরনির্বাচনে বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সুব্রত বক্সীর স্বাক্ষর করা প্রার্থী তালিকাই চূড়ান্ত।।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার