সময় কলকাতা ডেস্ক : এবার ভ্যাকসিনের ভয় কাটাতে নতুন টোটকা। ভীতি কাটাতে গান বেঁধেছেন শিল্পী । হারমোনিয়াম কে সঙ্গী করে ,পাড়ায় পাড়ায় গান গাইছেন সুন্দরবনের শিল্পী রবীন হালদার ।

গান শুনতে ভিড় জমাচ্ছেন বহু মানুষজন । তবে এই গান কোন বিনোদন ধর্মী গান নয় । মানুষের মন থেকে ভ্যাকসিনের ভয় দূর করতেই এই গান । প্রত্যন্ত সুন্দরবনের নগেন্দ্রপুর এলাকার বিভিন্ন জায়গায় গান করছেন শিল্পী । নিজের উদ্যোগেই হারমোনিয়াম নিয়ে সন্ধ্যার পরে বেরিয়ে পড়ছেন তিনি । পাড়ার মোড়ের জটলা থেকে শুরু করে, স্থানীয় চায়ের দোকান যেখানে ভিড় দেখছেন সেখানেই গাইছেন এই গান । সাধারণ মানুষজনকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে গান গাইছেন তিনি। গানের কথা তাঁর।সুর সৃষ্টি করেছেন শিল্পী নিজেই ।
করোনা কালের প্রথম থেকেই করোনা নিয়ে সাধারন মানুষ কে সচেতন করতে গান গেয়েছিলেন শিল্পী রবীন হালদার । এখন ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন নিয়ে উৎসাহিত করতেও গান বেঁধেছেন তিনি । তিনি বলছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষ কে সচেতন করতে এবং তাদের ভ্যাকসিন ভীতি কাটাতেই তাঁর এই গান । মানুষ সুস্থ থাকলেই তাঁর শিল্পীসত্বা সফলতা পাবে বলেই মনে করেন তিনি ।।


More Stories
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১