সময় কলকাতা ডেস্ক : রহস্য ঘনিয়েছে মাধুরী দীক্ষিতকে নিয়ে। তাঁর গ্ল্যামারের বাইরেও তাঁর জীবনের কিছু না জানা কাহিনী ওয়েব সিরিজের মাধ্যমে এবার আসছে দর্শকের সামনে । মাধুরীকে নিয়ে যে রহস্য ঘনিয়েছে যেখানে জড়িয়ে আছেন সঞ্জয় কাপুরও।তাঁর ব্যক্তিগত জীবনের রহস্যময় ও অজানা কাহিনীর পরতে পরতে রোমহর্ষক উপাদান।

ওয়েব প্লাটফর্ম আসার পর থেকেই ছোট থেকে বড় পর্দার তারকারা ওটিটি প্লাটফর্মেই ভরসা রাখছেন । কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে মিঠুন চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ ‘বেস্টসেলার’। আর এবার প্রকাশ্যে এল মাধুরী দীক্ষিত অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর ট্রেলার । বলিউডের ডান্সিং ডিভা মাধুরী । মাধুরির নাচে এখনও মুগ্ধ দর্শকরা । সিরিজেও তিনি এমনই এক তারকার চরিত্রে অভিনয় করেছেন। গ্ল্যামারের দুনিয়ার দর্শকদের কাছে পারফেক্ট জীবন গ্ল্যামার কুইন অনামিকা আনন্দের। নাম, প্রতিপত্তি, অর্থ, সবই রয়েছে তার। কিন্তু গ্ল্যামারের এই ছটার নেপথ্যে তারকার জীবন কেমন? কী রহস্য লুকিয়ে রয়েছে তাঁর সম্পর্কের জটিল আবর্তে? এই গল্প নিয়েই তৈরি ‘দ্য ফেম গেম’।

ছবিতে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর । এছাড়াও রয়েছেন মানব কউল, তিনি এক বিশেষ অভিনেতার চরিত্রে অভিনয় করছেন ।মাধুরীর সঙ্গে তাঁর অন্যরকম সম্পর্ক দেখানো হয়েছে । এছাড়াও সিরিজে অভিনয় করেছেন সুহাসিনী মুলে, মুসকান জাফেরি, লক্ষ্যবীর শরণ । বলিউডের পর এবার ওয়েব দুনিয়ায় পা রখলেন নায়িকা । ২৫ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ ।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন মাধুরী । তারপর দর্শকদের মনের মোহিনী হয়ে ওঠেন । মাঝে পরিবারের দায়িত্ব সামলাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন । কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি । এখন দেখার ‘ফেম গেম’ নতুন কী ফেম এনে দেয় মাধুরী দীক্ষিতকে?


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে