সময় কলকাতা ডেস্কঃ আজ চার পুরভোটের ফল ঘোষণা। শিলিগুড়ি, আসানসোল চন্দননগর ও বিধাননগর পুরসভার। আসানসোলের আসন সংখ্যা ১০৬ টি, চন্দননগরের আসন সংখ্যা ৩৩ টি শিলিগুড়ির ৪৭ টি ও বিধাননগরের ৪১ টি আসন।চার পুরভোটের নির্বাচন ছিল গত ১২ তারিখ শনিবার। চার পুরনিগমের ফলাফলে তৃণমূলের জয় চতুর্দিকে।
শিলিগুড়ির পুর নিগমের মেয়র হবেন গৌতম দেব। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গৌতম দেব জয়ের পর সেই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তাকে শিলিগুড়ির পুর নিগমের মেয়র নির্বাচিত করার জন্য।
শিলিগুড়ির পুর নিগমের মেয়র হচ্ছেন গৌতম দেব, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের


More Stories
বারাসাত পুরসভায় অচলাবস্থা! নাগরিক পরিষেবার কী হবে? কী বলছেন নেতা ও জনপ্রতিনিধিরা?
ঝালদা পুরসভার দায়িত্বে শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাই কোর্টের
পুর-উপনির্বাচনের ফলে আসানসোল সবুজ