সময় কলকাতা ডেস্কঃ কথায় আছে মানুষ মানুষের জন্য। কিন্তু এই দৃশ্য বিরল। তবে এবার এক মানবিক ছবি দেখা গেল বালুরঘাটে। প্রচার করতে বেড়িয়ে এক মুমুর্ষ রোগীর প্রান বাঁচানোর জন্য দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের প্রয়োজন শুনেই প্রচার ফেলে সেই রক্ত যোগাড় করতে ছুটলেন তৃণমূল প্রার্থী।

জানা গেছে, বালুরঘাট শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক কুমার মিত্র পেশায় ওষুধ ব্যবসায়ী। মঙ্গলবার তিনি মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভার নির্বাচনের অবজারভার শশী পাঁজাকে সঙ্গে নিয়ে প্রচার করতে বেরিয়েছিলেন। সেই সময় এক মুমূর্ষু রোগীর পরিবারের তরফ থেকে অশোক বাবুর কাছে ফোন করে রক্তের জন্য সাহায্য চাওয়া হয়। আর সেই ডাকে সাড়া দিয়ে প্রচার ছেড়ে রক্তের খোঁজে বেরিয়ে পড়েন তৃণমূল প্রার্থী অশোক কুমার মিত্র।

অবশেষে সেই রক্ত যোগাড় করার পর রোগীর পরিবারের হাতে রক্ত তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। নির্বাচন প্রতিটি প্রার্থীর কাছেই মরণ-বাঁচন লড়াই প্রচারকার্য সেই লড়াইয়েরই হাতিয়ার। কিন্তু নিজের প্রচারে বেরিয়েও প্রচার না করে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে অশোক বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রোগীর পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ