সময় কলকাতা ডেস্ক :
আসন্ন পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক হিংসা। বুধবার রাতে নৈহাটি বিধানসভার অন্তর্গত তৃণমূল ব্লক ১ এর নেতা রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা।নৈহাটি শিবদাস পুর গ্রাম পঞ্চায়েত পেপার মিলের সামনে রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ করেন ওই তৃণমূল নেতা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি । গুলি লক্ষভ্রষ্ট হয়ে গাড়ির কাচ ফুটো হয়ে বেরিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ পান্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তুষার কান্তি পাঠক। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় তৃণমূল কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে ।
ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর হালিশহর পাঁচ মাথার মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় দমদম ব্যারাকপুর মহিলা সাংগঠনিক সভাপতি সোনালী সিংহ রায়।


More Stories
গ্রেফতার তীর্থঙ্কর, পানিহাটি জানতে চায় কবে নির্মল!
ব্যাঙ্ক গিয়ে নিখোঁজ, ক্লাব থেকে উদ্ধার গৃহবধূর দেহ
বারুইপুর : জমা-খরচ, দৈব বিচার এবং এনকাউন্টার নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কী?