সময় কলকাতা ডেস্ক: শুরু হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। ফলে ইউক্রেনে আটকে পড়েছেন ডাক্তারি পড়তে যাওয়া দেশের কয়েক হাজার পড়ুয়া। তারা কিভাবে দেশে ফিরবে তা নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে পড়ুয়াদের পরিবারের সদস্যদের। তেমনই এক পড়ুয়া হাওড়ার ইছাপুর শিয়ালডাঙ্গার ছাত্রী দেবারতি দাস । ভোর রাতে হঠাৎ শুরু বোমাবর্ষণ। প্রাণ বাঁচাতে কয়েকশো পড়ুয়া সঙ্গে ন’তলা হোস্টেলের নিচের বাংকারে আশ্রয় নেয়।প্রান বাঁচাতে দেবারতির মতো আশ্রয় নিয়েছে আরও বেশকিছু পড়ুয়া।

দেবারতির পরিবার সূত্রে জানা গিয়েছে, ডাক্তারি পড়ার জন্য বছর দুয়েক আগে সে গিয়েছিল ইউক্রেনে । তবে বৃহস্পতিবার থেকে ইউক্রেনের জনজীবন একেবারে স্তব্ধ।মাটির নিচে একটি ছোট্ট ঘরের মধ্যে রয়েছেন তিনি ও তার সহপাঠীরা। রাস্তায় টহল দিচ্ছে রাশিয়ার ট্যাঙ্কার। ওপরে চলছে ক্রমাগত গুলি ও বোমা বর্ষণ । আতঙ্কে কাটছে প্রতি মুহূর্ত । তাই ব্ঙ্কার থেকে বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না কেউ।কিভাবে তারা দেশে ফিরবেন তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সকলে ।ভিডিও কলে নিজেদের অবস্থার কথা জানাচ্ছেন ছাত্রীরা।

মাঝে মাঝে মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হলে উৎকণ্ঠা কিছুটা কমলেও আতঙ্ক কিছুতেই কমছে না তাদের । এই পরিস্থিতিতে নাওয়া-খাওয়া ভুলে সারাদিন বসে রয়েছেন টিভির সামনে । কথা বলতে গেলে মাঝে মাঝেই ছল ছল করে উঠছে চোখ । মেয়েকে কিভাবে ফিরিয়ে আনবেন তা নিয়ে দিশেহারা দাস পরিবার । কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তাদের একটাই আবেদন যে কোন প্রকারে ফিরিয়ে আনা হোক সেখানে আটকে থাকা পড়ুয়াদের ।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা