সময় কলকাতা ডেস্ক : বর্তমানে গোটা দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু তবুও আক্রান্তের খবর মিলছে। বারবার করোনা থাবা বসিয়েছে টলিপাড়ায়। ফের করোনা থাবা বসালো ভিক্টরের শরীরে। ৭৫ বছর বয়সী এই অভিনেতা ভারতীয় ও আন্তর্জাতিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা বারবার দর্শকদের মন ছুঁয়ে গেছে।
সূত্রের খবর, এবার করোনার পাশাপাশি ডেঙ্গুও ধরা পড়েছে অভিনেতার। গত দুদিন ধরে অসুস্থ রয়েছেন তিনি। জ্বরটাও রয়েছে অনেক বেশি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি বাড়িতেই রয়েছেন। আগের থেকে স্থিতিশীলও রয়েছে অভিনেতার শারীরিক পরিস্থিতি।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। তখন ও বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। সেই সময় ডব্লিউবিএফজেএ এর তরফে সত্যজিৎ রায় নামাঙ্কিত জীবনকৃতি সম্মান প্রদান করা হয় তাকে। এছাড়াও গত মাসে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকাতেও নাম ছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছে তাঁকে।


More Stories
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র
সৌম্যদীপ সরকার : বলিউডে অরিজিৎ সিংয়ের পরে আরও এক বাঙালি গায়কের উত্থানের রূপকথা
২০২১ সালের মিস ইউনিভার্স হনসরাজের ভিডিও দেখিয়ে মনিকা বিশ্বকর্মার অসত্য ভিডিও ভাইরাল