সময় কলকাতা ডেস্ক : নাচের আসরে টাকা ছেটানোর ভাইরাল ভিডিওর ফলে প্রশ্নের মুখে বীরভূমের তৃণমূল নেতা।
উন্মুক্ত বক্ষবিভাজিকা, ছন্দময় দেহবল্লরী, লাল ঘাঘরায় সজ্জিতা নর্তকী। চটুল গানের সাথে চলছে ততোধিক চটুল নৃত্য আর আসরে উপস্থিত তৃণমূল নেতা ছড়িয়ে চলেছেন টাকা । মুজরার ঘরানায় নাচের ভাইরাল ভিডিওর মূল চরিত্র নর্তকী এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভগত । প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে নৃত্য পটিয়সিকে নজরানা হিসেবে বীরভূমের তৃণমূল নেতা প্রদীপ কুমার ওরফে বাবলু ভগত টাকা ছিটিয়ে দিচ্ছেন। ঠিক পুরভোটের আগে ভাইরাল হয়েছে ভিডিও যেখানে সুস্পষ্টভাবে প্রদীপ কুমার ভগত টাকা ওড়াতে ওড়াতে নিজেই এসে দাঁড়াচ্ছেন বাইজির পাশে। উড়ে আসছে টুকরো মন্তব্য। ঘরোয়া আসরে টাকা কুড়োতে দেখা যাচ্ছে স্বল্প পোশাকে আরও এক রমণীকে।
ভিডিও ভাইরাল হতেই সরব বিরোধীরা। বিরোধীরা বলছেন, অনৈতিকভাবে উপার্জিত অর্থ খরচ করার ভালো রাস্তাই বেছেছেন তৃণমূল নেতা। আর খোদ বাবলু ভগত বলছেন, এ নাকি অনেক পুরোনো ভিডিও যা বিয়েবাড়িতে তোলা হয়েছিল এবং নিছক হাসিমস্করা করতেই এরকম করা হয়েছিল। যথারীতি বাবলু ভগত বলেছেন, কুৎসা রটাতে এই ভিডিও ভাইরাল করা হয়েছে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী