সময় কলকাতা : রাত পোহালেই ১০৮ টি পুরসভায় ভোট। কিন্তু নির্বাচন শুরু হওয়ার আগে ভোটদান স্থগিত হয়ে গেল ভাটপাড়া, দমদম, দক্ষিণ দমদম পুরসভার তিনটি ওয়ার্ডে। শেষ মুহূর্তে এসে ভোট দিতে না পারায় হতাশ ওই এলাকার বাসিন্দারা।প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পরেন ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বাবলি দে। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয় । ফলে আপাতত স্থগিত করে দেওয়া হয় ওই ওয়ার্ডের ভোট গ্রহণ প্রক্রিয়া ।

দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দীপেন মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গত ১৪ তারিখ । জানা গিয়েছে ওই সিপিআইএম প্রার্থী মৃত্যুতে আপাতত স্থগিত ওই ওয়ার্ডের ভোট গ্রহণ প্রক্রিয়া।অন্যদিকে আদালতের নির্দেশে দমদমের পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে আপাতত ভোট গ্রহণ স্থগিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। আসন সংরক্ষণগত অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সেই ওয়ার্ডে ভোটদান স্থগিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।আপাতত তিন পুরসভার এই তিনটি ওয়ার্ডেই ভোটদান স্থগিত রেখেছে রাজ্য নির্বাচন কমিশন।


More Stories
বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
ধুপগুড়ি গোবিন্দ মণ্ডল হত্যাকাণ্ড : ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড