সময় কলকাতা ডেস্কঃ রবিবার ১০৮ টি পুরসভা নির্বাচন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোট কেন্দ্রগুলিকে। পুরসভা নির্বাচনে নিরাপত্তার দিকে একচুলও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। এদিন সকাল থেকেই বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। কখনও বুথের বাইরে গুলি আবার কখনো ভুয়ো ভোটার দিয়ে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।
এবার বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ২৪১ নম্বর এবং ২৪৬ নম্বর বুথ দখল করে ছাপ্পা ভোট দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র ছিল অর্জুনলাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। তৃণমূল প্রাথী তাপসী বাউড়ির ২৪৬ নম্বর বুথের পোলিং এজেন্ট কাঞ্চন মাঝিকে দেখা গেল নিজের জায়গা থেকে উঠে গিয়ে একজন ভোটারের ভোট দিয়ে দিতে।অন্যদিকে ২৪১ নম্বর বুথ সহ একাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটে চলেছে। তাও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এরপর সাংবাদিকরা একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের ব্যাপক উত্তেজনা শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে।


More Stories
ঝালদা পুরসভার দায়িত্বে শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাই কোর্টের
পুর-উপনির্বাচনের ফলে আসানসোল সবুজ
বনগাঁ পুর-উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল