সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে রবিবার অনুষ্ঠিত হল রাজ্যের ১০৮ টি পৌরসভা নির্বাচন । সকাল থেকে একাধিক জায়গায় বুথ লুটকে ঘিরে অশান্তির সৃষ্টি হয়েছে ।
তবে সম্পূর্ণ আলাদা ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে । ৬ নম্বর ওয়ার্ডের শাসক দল সহ বিরোধী দলের প্রার্থীর সৌভ্রাতৃত্বের ছবি দেখা গেল । উভয়কেই বলতে শোনা গেল শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই ওয়ার্ডে । তবে জেতার ব্যাপারে যে সকলেই আশাবাদী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রার্থীদের কথাতেই তা বোঝা গেল ।

তবে বিজেপি প্রার্থী সুদীপ কুশারীর অভিযোগ সকালবেলায় যে চিত্র দেখা গিয়েছে পরবর্তীতে এই চিত্র বদল হতে পারে । এখন দেখার বিষয় দিনের শেষ বেলা পর্যন্ত এই শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকে কিনা । এই ওয়ার্ডের নির্বাচন কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এই ওয়ার্ডের সমস্ত রাজনৈতিক দলগুলি ।


More Stories
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
কুণাল ঘোষের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করলেন কাকলি ঘোষ দস্তিদারের পুত্র