সময় কলকাতা ডেস্ক: সকালেই উত্তেজনা বারাসত পুরসভার ৭ ইভিএম মেশিন ভাঙার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্রকরে বারাসতের চন্দনপুর এলাকার ব্যপক উত্তেজনা ছড়ায়। এলাকার ভোটার ও তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হন।স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন সকাল থেকেই একজন লোক বুথের ভেতরে দাঁড়িয়ে ভোট প্রভাবিত করছিলেন। তারপরেই বিজেপি প্রার্থী এসে প্রতিবাদ করেন। কোনও কাজ না হওয়ায় ইভিএম ভাঙচুর করেন।

বিজেপির অভিযোগ এদিন সকাল থেকেই তৃণমূলের লোকেরা চন্দনপুরে ভোটারদের প্রভাবিত করছিল। পাশাপাশি ছাপ্পা ভোট দিচ্ছিল। প্রার্থী নিজে এসে প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে প্রার্থী ভোটকর্মীদের বলার চেষ্টা করেন। ওই সময় তৃণমূলের লোকেরা ইভিএম ভেঙে দিয়ে আমাদের প্রার্থীর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

ইভিএম ভাঙার খবর চাউর হতেই তৃণমূল কর্মীরা বুথের সামনে থাকা বিজেপি কর্মীদের তাড়া করতে শুরু করে। পাশাপাশি অভিযুক্ত বিজেপি প্রার্থীকে স্কুলের মধ্যে দরজা বন্ধ করে আটকে রাখে। গণ্ডগোলের খবর পেয়ে চন্দনপুর স্কুলের বুথে আসেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, নিজেদের হার নিশ্চিত বুঝতে পেরে বিজেপি প্রার্থী নাটক করে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।


More Stories
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?