সময় কলকাতা ডেস্ক : রাজ্যে বেশ কয়েকটি জায়গায় উত্তেজনার মধ্যেই শুরু পুরনির্বাচনের ভোটগ্রহণ। রাজ্যের ১০৮ টি কেন্দ্রের ৯৫.৬ লক্ষ ভোটদাতার রায়ে নির্ধারিত হবে ২২৭৬ টি ওয়ার্ডের ৮১৬০ জন প্রার্থীর ভাগ্য।

৪৪০০০ পুলিশ মোতায়েন থাকলেও ১২৪৩১ টি বুথের কয়েকটি বুথের কয়েকটিতে উত্তেজনা সকাল থেকেই পরিলক্ষিত। কয়েকটি ইভিএম মেশিন খারাপ থাকায় ভোটদান ব্যাহত। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পৌরসভার বাসুদেবপুরে উত্তেজনা।দক্ষিণচব্বিশ পরগনার সোনারপুর বিদ্যানিধি স্কুলে সকাল থেকেই তুলকালাম।শাসকদলের বিরুদ্ধে বিরোধী দলের এজেন্টকে মারধরের অভিযোগ।।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়