সময় কলকাতাঃ ২৭ শে ফেব্রুয়ারি রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট গ্রহন কর্মসূচী সম্পন্ন হয় । রবিবার রাতেই গণনা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করা হয় ইভিএম গুলি । অন্যান্য পুরসভার মতই ময়নাগুড়ি পুরসভা নির্বাচন শেষ করে কড়া নিরাপত্তায় ইভিএম গুলি নিয়ে যাওয়া হলো গণনা কেন্দ্রের উদ্দেশে ।
রবিবার রাতে কড়া নিরাপত্তা বেস্টনিতে ময়নাগুড়ির ডিসিআরসি থেকে এই ইভিএম গুলি জলপাইগুড়ির গণনা কেন্দ্রে পাঠানো হয় । সুত্রের খবর এদিন ময়নাগুড়ি পুরসভায় মোট ৮৫.২২ শতাংশ ভোট পড়েছে । তবে এবারের ময়নাগুড়ি পুরসভার রাশ কার হাতে থাকবে তা আগামী ২ মার্চ জানা যাবে। একই সঙ্গে জানা যাবে ১০৮টি পুরসভার মধ্যে বাকি পুরসভা গুলির ব্যাটন কার হাতে থাকবে। ওই দিন গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট গণনার পর শুরু হবে ইভিএম-এর গণনা।
মার্চের ২ তারিখ ১০৮ পুর ভোটের গণনা, কড়া নিরাপত্তার ঘেরা টোপে স্ট্রং রুম গুলি


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তানের জন্মের পরে রায়, ধর্ষকের ২৫ বছরের কারাদণ্ড
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ