সময় কলকাতাঃ প্রায় ৬ বছর পর অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় কে বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক সুমন মুখোপাধ্যায় । এবার পরিচালক সুমনের ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতেই দেখা যাবে অনন্যা কে । অভিনেত্রী কে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ছবি ‘টোপ’-এ । তবে এর মাঝে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে অনন্যা চট্টোপাধ্যায়কে । সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মোহ মায়া’ সিরিজে নজর কেড়েছিলেন অভিনেত্রী । তবে এতদিন পর বড়পর্দায় ফিরে খুশি অভিনেত্রী ।
এদিন তিনি বলেন, ‘অভিনয় থেকে তো দূরে ছিলাম না । ওয়েব সিরিজ করছিলাম । তবে সিনে ক্যামেরার সামনে অভিনয় করার মজাটাই আলাদা । আবিরের সঙ্গে প্রথমদিন শুটিং ছিল । দৃশ্যটা একটু কঠিন ছিল, কিন্তু অসুবিধা হয়নি । জানা গিয়েছে, প্রথম শিডিউলের শুটিং সেরে ফেলেছেন অনন্যা । ফের মার্চ মাসের ৭ তারিখ থেকে শুটিং করবেন অভিনেত্রী ।
এই ছবি ছাড়াও মার্কিন পরিচালকের একটি তথ্যচিত্রেও অভিনয় করছেন অনন্যা । সুমনের তৈরি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসান ও পরমব্রত চট্টোপাধ্যায়কেও। প্রসঙ্গত, ২০১৪ সালে ‘যদি লাভ দিলে না প্রাণে’ ছবিতে আবিরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অনন্যা।ছবির শুটিং হয়েছিল শান্তিনিকেতনে।অনেক দিন পর আবার আবিরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে ।
ফের আবিরের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় ফিরছেন অনন্যা চট্টোপাধ্যায়


More Stories
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র
সৌম্যদীপ সরকার : বলিউডে অরিজিৎ সিংয়ের পরে আরও এক বাঙালি গায়কের উত্থানের রূপকথা