সময় কলকাতাঃ থেমেও থামছে না হৃতিক-কঙ্গনা বিতর্ক । তার নেপথ্যে রয়েছেন খোদ কঙ্গনা নিজেই । হৃতিক এখন দিব্যি আছেন নতুন প্রেমিকা সাবাকে নিয়ে। আর কঙ্গনা নিজেকে এখনও সিঙ্গল বলেই দাবি করেন। তবে সে সব আলাদা গল্প। কঙ্গনা যতই এখন প্রযোজক, অভিনেত্রী, সদ্য রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের কাজে ব্যস্ত থাকুন না কেন, হৃতিককে যে তিনি এখনও ভুলতে পারেননি, তা ফের প্রমাণ করলেন কঙ্গনা । গত রবিবার থেকে একতা কাপুরের প্রযোজনায় তৈরি রিয়্যালিটি শো ‘লকআপ’ শুরু হয়েছে । এই রিয়্যালিটি শো থেকেই সঞ্চালনায় পা রেখেছেন কঙ্গনা।

এই রিয়্যালিটি শোয়ের প্রথম এপিসোডেই হৃতিককে কটাক্ষ করলেন কঙ্গনা । এদিন তিনি বলেন, ‘আমার এই লকআপ দেখার পর অনেকেই খুব ভয় পেয়েছেন। সবাই ভাবছে, এবার বুঝি সবার মুখোশ খুলে গেল । আমাকে বহু লোকই পাঁচ আঙুল জুড়ে হাত জোড় করে অনুরোধ করছেন, মুখ বন্ধ রাখতে । তবে শুধু পাঁচ আঙুলের লোক নয়, অনুরোধ করেছেন যাদের ছ’টা আঙুলও রয়েছে!’ প্রসঙ্গত, কিছুদিন আগে করণ জোহরকেও কটাক্ষ করেছিলেন কঙ্গনা । ‘বিগ বস’কে টেক্কা দিতেই নাকি নতুন এই রিয়ালিটি শো আনছেন প্রযোজক একতা কাপুর । তবে কি লমনকে টেক্কা দিতে পারবেন কঙ্গনা!


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে