সময় কলকাতা ডেস্ক : পোলাবায় সুতো কলে আগুনে ঝলসে মৃত্যু হলো ১ জনের। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে হুগলির পোলবার হসনাবাদ এলাকায়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট সুতো কলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে সুতো কলে হঠাৎ ই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন । ক্রমশ আগুন ছড়িয়ে পরতে থাকায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ। দমকল আগুন নিয়ন্ত্রন করে সুতো কলের ভিতর থেকে সরস্বতী ধারা নামে এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে । তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।


More Stories
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তানের জন্মের পরে রায়, ধর্ষকের ২৫ বছরের কারাদণ্ড
ধর্মই ক্ষমতার উৎস : গীতাপাঠ ও বাবরি মসজিদ
বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে