সময় কলকাতাঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় বাড়ির উপর থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । জানা গেছে, ওই মৃত ব্যক্তির নাম সুবীর সরকার। তিনি খানদ্রা এলাকার বাসিন্দা। গতকাল চকদিঘী এলাকায় একটি বাড়ির রংয়ের কাজ করার সময় সেখানে একটি স্লাব ধরলে স্লাব ভেঙে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

পরিবার সূত্রে খবর, অতিদরিদ্র ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সুবীর সরকার নামে ওই ব্যক্তি। তাই ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তার পরিবার। তবে সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে ঠিকাদার। এই ঘটনার ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় বলে জানা গেছে । বৃহস্পতিবার ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
ভূমিকম্প কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায়