সময় কলকাতা ডেস্ক: বিশ্বভারতীতে ছাত্রাবাস খোলার দাবিতে ছাত্রছাত্রীদের লাগাতার বিক্ষোভ আন্দোলন ৭২ ঘন্টা পেরোলেও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। সোমবার থেকে আন্দোলনকারীরা বিশ্বভারতীর কর্মসচিব আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, জয়েন্ট রেজিস্ট্রার অশোক মাহাতোসহ বেশ কয়েকজন আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ অব্যাহত। দীর্ঘক্ষন আটকে থাকায় অসুস্থ হয়ে পড়েন বিশ্বভারতীর কর্মসচিব আশীষ আগরওয়াল। উপাচার্যর অফিস সেন্ট্রাল অফিসে তাঁর চিকিৎসার জন্য রাতে ডাক্তাররা ছুটে আসেন। নিয়ে আসা হয় অ্যাম্বুল্যান্স।যদিও বৃহস্পতিবার সকালেও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি তাঁদের আধিকারিকদের আটকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার থেকে বিশ্বভারতীর ছাত্রাবাস খোলা,মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানো সহ তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করলেও তাঁরা কাউকে আটকে রাখনি।রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে এই অচল অবস্থার জেরে লাটে উঠেছে পড়াশোনা। শেষ পর্যন্ত কিভাবে কোন পথে সমাধান সূত্র মিলবে সেই অপেক্ষায় পড়ুয়া ও অভিভাবকরা।


More Stories
গ্রেফতার তীর্থঙ্কর, পানিহাটি জানতে চায় কবে নির্মল!
ব্যাঙ্ক গিয়ে নিখোঁজ, ক্লাব থেকে উদ্ধার গৃহবধূর দেহ
বারুইপুর : জমা-খরচ, দৈব বিচার এবং এনকাউন্টার নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কী?