সময় কলকাতা ডেস্ক : প্রত্যেক বছর ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণ দিবস পালিত হয়। এই দিন গোটা বিশ্বে বন্যপ্রাণী এবং বনজ সম্পদ রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হন সকলে।

বন্যপ্রাণ রক্ষার পাশাপাশি আমাদের বাস্তুতন্ত্রের এত বৈচিত্র্য সম্পর্কে অন্যদেরকেও সচেতন করার দিন আজকে।

২০১৩ সালের ২০ ডিসেম্বর রাষ্ট্রসংঘ ঘোষণা করে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণ দিবস হিসেবে।এইদিন মূলত রাষ্ট্রসংঘের কর্মসূচি থাকে মানুষকে পরিবেশের পরিবর্তন সম্পর্কে সচেতন করা, কারণ, বন্যসম্পদ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই বিশ্বকে বাঁচিয়ে রাখতে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদের সমানভাবে মর্যাদা দিতে এবং তাদের সংরক্ষণ করার জন্য আজকের এই দিনটি পালন করা অত্যন্ত জরুরি।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
রানীরহাটের বিজয় চক্রবর্তী : পর্বত প্রেমের অনুপ্রেরণার একটি নাম
টোটো চালিয়ে প্রয়াত বাবার স্বপ্নপূরণ করছে কিশোরী মেয়ে তৃষা