Home » বেহাল রাস্তা, ক্ষোভ বাঁকুড়ায়

বেহাল রাস্তা, ক্ষোভ বাঁকুড়ায়

সময় কলকাতা: বর্ষা আসলেই জল থই থই। ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতি রয়ে যায়। বাঁকুড়ার জয়পুর ও কোতুলপুর ব্লকের রাস্তাটির অবস্থা এখনো বেহাল। ফলে ক্ষোভে ফুঁসছেন বাকুড়ার বাসিন্দারা।
জয়পুর ও কোতুলপুর ব্লকের এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় চাতরা রামাই পন্ডিত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বর্ষা এলেই এই রাস্তা পারাপার করতে নাকানি-চোবানি খেতে হয় বাঁকুড়াবাসীর। ছোট রাস্তা হওয়াতে গরুর গাড়ি বা ট্রাক ঢুকে গেল ছাত্র- ছাত্রীদের কাদা জমিতে নেমে দাঁড়িয়ে থাকতে হয়। তার উপর যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে।

অভিযোগ, মেঠো পথ দিয়ে বর্ষাকালে যাতায়াত করতে গেলে সমস্যায় পরেন এলাকার ছাত্রছাত্রী সহ এলাকার বাসিন্দারা। ঘুর পথে প্রায় ৭ থেকে ৮ মাইল পথ পেরিয়ে প্রত্যেকে নিজের গন্তব্য পৌঁছাতে হয় বলে দাবি স্থানীয় বাসিন্দা অসিত মন্ডলের। স্থানীয় বাসিন্দা সুমিত মন্ডলের দাবি, “রাস্তাটিকে চওড়া করে পিচ দিয়ে নতুন ভাবে তৈরি করে দিক সরকার। তাহলে সকলেরই সুবিধা হবে।”

স্থানীয়দের আরও অভিযোগ, বাম জমানা শেষ হওয়ার পর থেকে তেমন ভাবে কিছুই উন্নয়ন হয়নি এই রাস্তার। স্থানীয় প্রশাসনকে জানালেও তাঁরা কিন্তু কাজের কাজ এখনো করেনি। এলাকার বেহাল রাস্তার ব্যাপারে মন্ত্রী শ্যামলকে সাঁতরা বলেন, “ওই রাস্তাটি অতি গুরুত্বপূর্ন। ভ্যবিষ্যত কিভাবে রাস্তাটিকে মেরামত করা হবে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলব।”

 

About Post Author