Home » ফের হাতির হানা! মর্মান্তিক পরিণতি

ফের হাতির হানা! মর্মান্তিক পরিণতি

সময় কলকাতা ডেস্কঃ  কচু গাছ কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ার৷শনিবার ঘটনাটি ঘটে মোরাঘাট বনাঞ্চলের সিএমজি ২ কম্পার্টমেন্টের প্ল্যান্টেশন এলাকায়। মৃত মহিলার নাম বনসি রাভা(৬৫)। তার বাড়ি মোরাঘাট জঙ্গল লাগোয়া মঙ্গলকাটা ফরেস্ট এলাকায়। এমনই এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জঙ্গলের প্ল্যানটেশন এলাকায় কচু গাছ কাটতে যান ওই মহিলা। সাধারণত বনবস্তি এলাকায় এসব গাছের চাষ করে থাকেন স্থানীয়রা। তখনই হাতির দলের সামনে পড়ে যান তিনি। সেখানেই একটি হাতির আক্রমণে মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্থানীয় সূত্রে খবর পৌঁছায় মোরাঘাট রেঞ্জের অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজ কুমার পাল। এছাড়াও ঘটনাস্থলে আসেন তোতাপাড়া বিটের বিট অফিসার কৌশিক গায়েন সহ অন্যান্য আধিকারিকরাও।

এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনে। রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, শাবক সহ একটি হাতির দল ওই এলাকায় রয়েছে। ইতিমধ্যেই পুলিশের সহযোগিতায় দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

About Post Author