Home » ফিরতে পেরেছি এটাই বড় কথা

ফিরতে পেরেছি এটাই বড় কথা

সময় কলকাতা ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন মালদার পড়ুয়া। শনিবার সন্ধ্যায় শতাব্দি এক্সপ্রেস করে মালদা রেল স্টেশনে নামেন ওই পড়ুয়া। ইংরেজ বাজারের কাজিগ্রাম অঞ্চলের নওদা বাজারের বাসিন্দা সোহন মহালদার।আতঙ্ক কাটিয়ে অবশেষে ছেলেকে কাছে পেয়ে আপ্লুত পরিবার। মালদা রেল স্টেশনেই তাকে জড়িয়ে ধরে খুশিতে মেতে ওঠেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফেরায় ওই ডাক্তারি পড়ুয়াকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান মন্টু ইসলাম। নিজের বাড়িতে ফিরতে পেরে খুশি সোহন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরতে পারবেন সেই আশা একটা সময় প্রায় ছেড়ে দিয়েছিলেন সোহন।তিনি জানান, বাঙ্কারের মধ্যেই প্রথম কয়েকটা দিন তাঁদের কাটাতে হয়েছে। সাইরন বাজলেই বাংকারের ভেতর ঢুকে যেতে হত। বাইরে বেড়িয়ে দেখতো বন্দুকধারী সকলে ঘোড়াঘুড়ি করছে। সেই সময়টা খুব ভয় লাগতো। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে বাড়ি ফিরে আসতে পেরেছেন এটাই ভাগ্য। এজন্য সোহনের  পরিবার কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে এই বিষয়ে কাজি গ্রাম অঞ্চলের উপপ্রধান মন্টু ইসলাম জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একান্ত প্রচেষ্টায় তার ভাই বাড়ি ফেরায় আন্তরিকভাবে অভিনন্দন তাদের।

 

About Post Author