Home » চন্দ্রবড়ার ছোবল খেয়েও পরীক্ষা দিল গৌতম

চন্দ্রবড়ার ছোবল খেয়েও পরীক্ষা দিল গৌতম

সময় কলকাতা ডেস্কঃজীবনের প্রথম বড়ো পরীক্ষা দিতে হল হাসপাতালের বেডে বসেই।পরীক্ষার আগেই যে এমন বিপত্তি ঘটবে তা কল্পনাও করতে পারেনি বছর সতেরোর যুবক গৌতম ঘোষ।সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।কিন্তু রবিবার রাতে চন্দ্রবোড়া সাপ ছোবল মারে গৌতমকে। পরিবারোর লোকেরা সঙ্গে সঙ্গে গৌতমকে হাসপাতালে নিয়ে যান।তাই হাসপাতালের বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের  চন্দ্রকোনার ২ ব্লকের শীর্ষা গ্রামের গৌতমকে।

রবিবার রাতে চন্এদ্ইরবড়া সাপের ছোবল খাওয়ার পরেই এলাকায় শোরগোল পড়ে যায়। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে চন্দ্রকোনার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।মাধ্যমিক পরীক্ষা থাকায় এদিন সকালে হাসপাতাল থেকে ছুটি নেয় গৌতম। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়ে ওই যুবক।এরপর বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তাঁকে ফের ভর্তি করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।সেখানে বসেই মনের জোরকে হাতিয়ার করে পরীক্ষা দেয় গৌতম।

হাসপাতালের বি এম এইচ ও সলীল মিস্ত্রি জানান,  ওই যুবকের যে সমস্ত টেস্ট গুলি করার প্রয়োজন ছিল ধাপে ধাপে তা চলছে। বেশি অসুবিধা হলে প্রয়োজনে গৌতমকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হবে ।

About Post Author