Home » ৩৭ লক্ষ টাকা প্রতারণার মামলা সোনাক্ষীর বিরুদ্ধে!

৩৭ লক্ষ টাকা প্রতারণার মামলা সোনাক্ষীর বিরুদ্ধে!

সময় কলকাতা ডেস্কঃ ৩৭ লক্ষ টাকা প্রতারণা মামলা দায়ের অভিনেত্রী সোনাক্ষীর বিরুদ্ধে। যার কারণে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁর নামে। এই খবর প্রকাশ্যে এলেও চুপ ছিলেন অভিনেত্রী। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে সকলকে একথা জানান। সোনাক্ষী লেখেন,‘সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির গুজব রটেছে। কিন্তু এই খবরের কোনো রকম সত্যতা যাচাই করা হয়নি। সম্পূর্ণ বানান গল্প এটি। আমার নামে বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে।’

অভিযোগ, দিল্লীতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লক্ষ্ টাকা নিয়েও সেই অনুষ্ঠান করেননি অভিনেত্রী। ওই টাকা ফেরানোর জন্য তাঁকে বারবার অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। সেই কারণেই অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা প্রতারণার মামলা দায়ের করেন।  সোনাক্ষী মনে করেন, তাকে অপদস্থ করে টাকা আদায়ের জন্য এই গুজব রটানো হয়েছে।তাঁর এত বছরের তৈরি ভাবমূর্তি নষ্ট করে সেই ব্যক্তি অর্থ এবং জনপ্রিয়তা পেতে চাইছে।

জানা গিয়েছে সোনাক্ষীর বিরুদ্ধে এই মামলাটি মুরাদাবাদ আদালতে বিচারাধীন। সোনাক্ষীর আইনজীবী অবশ্য পুরো বিষয়টি দেখছেন। তাই আদালতের রায় না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান সোনাক্ষী।

About Post Author