Home » শ্রাবন্তী বেজি কাণ্ডে কাকে গ্রেফতার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল?

শ্রাবন্তী বেজি কাণ্ডে কাকে গ্রেফতার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল?

সময় কলকাতা ডেস্ক: শ্রাবন্তীর বেজি কাণ্ডে অবশেষে উদ্ধার হল শিকল বাঁধা বেজিটি। গ্রেফতার হল শুটিং এ ব্যবহৃত গাড়ির চালক। জানা গেছে, ধৃত গাড়ির চালকের নাম ভরত হাতি।গাড়ির চালকের বাড়ি নেপাল গঞ্জ থেকে উদ্ধার হয় বেজিটি।

ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। বুধবার অনেক রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর ওই বেজির খোঁজ পাওয়া যায়।

তদন্তকারীরা নিশ্চিত এটিই সেই বেজি।জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করে জানায়, যে তিনি বেজিটি পুষছিলেন এবং শুটিং স্পটে নিয়ে যান।আর সেখানেই শ্রাবন্তী সেলফি তোলে শিকল বাধা বেজির সাথে।

মূলত, এই বেজি টি যেটা নিয়ে শ্রাবন্তী সেলফি পোস্ট করেছিল।যেখানে বেজির গলায় শিকল পড়ানো ছিল।সেই পোস্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শ্রাবন্তী ছাড়াও মেকআপ আর্টিস্ট, এক গাড়ির চালক সহ চারজনকে।

টলি সুন্দরী শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে চর্চা যেন কিছুতেই শেষ হয় না বারবার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন অভিনেত্রী।

About Post Author