সময় কলকাতা ডেস্ক : আবার বিতর্ক ছড়ালেন কবীর সুমন। এবার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কবিতা লিখে নতুন বিতর্কের জন্ম দিলেন । ‘পরস্ত্রী’কে নিয়ে নিজের দৈহিক সম্পর্কের কথা কবিতায় উল্লেখ করলেন।রগরগে লেখার মাধ্যমে তিনি এবার যে বিতর্ক তৈরি করলেন, তা ভাইরাল হয়ে অশ্লীলতা ছড়াতে পারে সে সম্পর্কে তার কবিতাতে রয়েছে ইঙ্গিত। পূর্বে বাংলায় এভাষায় কোনও খ্যাতনামা কবি বা গায়ককে এভাবে কবিতা লিখতে বিশেষ দেখা যায় নি।

ইতিমধ্যেই নেটিজেন দুনিয়ায় ঝড় উঠেছে, সঙ্গীতা বন্দোপাধ্যায়ের মত লেখিকারা কবীর সুমনের মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কার্যত কিছুদিন আগেই এক সাংবাদিককে চূড়ান্ত আপত্তিকর ভাষায় গালাগাল করেছিলেন কবীর সুমন। কিছু দিনের মধ্যে আবার এমন এক কবিতা লিখলেন যেখানে কথ্য ভাষায় নিজের ও এক মহিলার শারীরিক সম্পর্ক খোলসা করেছেন তিনি। কবিতার একটি লাইন ” বুড়ো হয়ে গেছি তাও ভালো পারি ওটা “।এক কথায় এটি আধুনিক সময়ের ক্ষুদ্র বিদ্যাসুন্দর যা লিখে নেটিজেন দুনিয়ায় বিভিন্ন বিদ্রুপে ভরা বিশেষণ উপহার পাচ্ছেন কবীর সুমন।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?