Home » বইমেলায় শেষ দুদিনে যে যে বই কিনবেন

বইমেলায় শেষ দুদিনে যে যে বই কিনবেন

সময় কলকাতা ডেস্ক : বাংলা ভাষায় লেখালেখি কম হয় নি। বঙ্গ ভান্ডারে সত্যি রয়েছে বিবিধ রতন।পাঠক পাঠিকা যে যে বাংলা বই বারবার পড়েও আবার সে বই পড়তে চাইবেন সেরকম তালিকাও কম দীর্ঘ নয়। ৪৫ তম গ্রন্থমেলার শেষলগ্নে এসে সাম্প্রতিক অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন প্রজন্মের পাঠকদের রুচির কথা মাথায় রেখে সময় কলকাতা ‘সেরা একাদশ’ বাংলা বইয়ের নাম প্রকাশ করছে। বইগুলি নতুন নয়, অনেকেই পড়েছেন।এই এগারোটি বইয়ের দুএকটি বর্তমান প্রজন্মের পাঠকের পছন্দের। তালিকায় আলোচিত অধিকাংশ বই কালের আখরে সেরা নির্বাচিত হওয়ার দাবী রাখে।যদি সংগ্রহে না থাকে, বইগুলি কিনলে আপনাকে ঠকতে হবে না।

উল্লেখযোগ্য যে,নিচে উল্লিখিত বইগুলি অতি-চর্চিত এবং অবিতর্কিত ভাবেই বাংলা সাহিত্যের অন্যতম সেরা। এই তালিকায় বড়দের উপন্যাস, প্রবন্ধ,ইতিহাস,রহস্য,কবিতা ও ছোটদের বই থাকলেও মননশীল পাঠকের গভীর চিন্তার বইয়ের উল্লেখ করা হয় নি। স্বাভাবিকভাবেই অনেক সেরা বইকে এই একাদশে জায়গা দেওয়া যায় নি।

১. প্রথম আলো – সুনীল গঙ্গোপাধ্যায়

২. মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

৩. কালপুরুষ -সমরেশ মজুমদার

৪. কাছের মানুষ – সুচিত্রা ভট্টাচার্য

৫. ফার্স্ট পার্সন – ঋতুপর্ণ ঘোষ

৬. ঘুমের দরজা ঠেলে – চিন্ময় গুহ

৭. মাধুকরী – বুদ্ধদেব গুহ

৮.দুর্গরহস্য – শরদিন্দু বন্দোপাধ্যায়

৯. কাজল চোখের মেয়ে -সাদাত হোসাইন

১০. রচনা সংগ্রহ -বরুন সেনগুপ্ত

১১. চাঁদের পাহাড় – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

About Post Author