Home » পুষ্পার প্রথম দিনের রেকর্ড ভেঙে দিল যে মুভি

পুষ্পার প্রথম দিনের রেকর্ড ভেঙে দিল যে মুভি

সময় কলকাতা ডেস্ক :

শুভমুক্তির প্রথম দিনেই বক্স অফিসের সাফল্যের ভিত্তিতে আল্লু অর্জুনের পুষ্পাকে পেছনে ফেলে দিল প্রভাসের রাধেশ্যাম।প্রভাস শুরুতে আল্লু অর্জুনের থেকে অবশ্যই বেশ কিছুটা এগিয়ে।প্রশ্ন একটাই,প্রভাস কি প্রথম দিনের গতি ধরে রাখতে পারবেন?

অবিশ্বাস্য হলেও সত্যি যে, নিজের রেকর্ড ভাঙা ছাড়াও, প্রভাস অভিনীত রাধে শ্যাম আল্লু অর্জুন অভিনীত পুষ্পার প্রথম দিনের অল ইন্ডিয়া বক্স-অফিস সংগ্রহকে হারাতে সক্ষম হয়েছে।শুক্রবার প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত রাধে শ্যাম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইদিনে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী অভিনীত দ্য কাশ্মীর ফাইলস।বহু প্রত্যাশিত চলচ্চিত্রটি তেলেগু ছাড়াও হিন্দিতেও মুক্তি পেয়েছে।
প্রাথমিক অনুমান অনুযায়ী, রাধে শ্যাম ভারতের বক্স অফিসে প্রথম দিনের সংগ্রহের সাথে ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে শুরুতে রাধেশ্যামের দৈনিক আয় ৭৯ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

নিজের রেকর্ড ভাঙা ছাড়াও, প্রভাস অভিনীত রাধে শ্যাম আল্লু অর্জুন অভিনীত পুষ্পের রেকর্ড ভাঙার দিনে ভালো ব্যবসা করেছে।সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, প্রথমদিন ইতিমধ্যেই রাধে শ্যাম 48 কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করতে পেরেছে। উল্লেখ্য আল্লু অর্জুন হিন্দি সহ সারা ভারতের বিভিন্ন ভাষার নিরিখে অর্থ সংগ্রহে প্রায় 46-48 কোটি টাকা উপার্জন করেছিল প্রথম দিনে।

মূলত রোমান্টিক প্লটের ওপরে নির্মিত রাধেশ্যাম ১৯৭৮ সালের ইতালির প্রেক্ষাপটে চিত্রায়িত। একটি ট্রেনে আলাপ হয় নায়ক নায়িকার যেখানে নায়কের পেশা ছিল হাতের রেখা বিশারদের। অতঃপর কী এমন রসদ রাধেশ্যাম মুভিতে আছে যা পুষ্পাকে পেছনে ফেলে দিচ্ছে জানতে হলে আপনাকে দেখতে হবে মুভিটি।

About Post Author