সময় কলকাতা ডেস্ক : বন দপ্তরের অভিযানে বাজেয়াপ্ত কাঠ চোরদের বিশেষ ভ্যানের যন্ত্রাংশ দোকানে রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল ধূপগুড়ি থানার পুলিশ।
জানা গেছে, সোনাখলি বিট এলাকার বনদপ্তরের গ্রুপ ডি এর এক বনদপ্তরের কর্মীর একটি বাইক সারাইয়ের জন্য ধূপগুড়ির ঠাকুরপাঠ এলাকার একটি বাইক ফিটারের দোকানে দেয়। কিন্তু বাইক সারাই করা হলেও মোটা অঙ্কের টাকা না দেওয়ায় বাইক ফিটারটি সেই বাইকটি নিজের কাছে রেখে দেয়। এরপরেই বাইক সারাইয়ের বিনিময়ে ঐ ব্যক্তি বনদপ্তরের আটক করা ঠেলার চাকা নিয়ে আসে।
স্থানীয়দের সন্দেহ হয়, কেমন ভাবে বনদপ্তরের বাজেয়াপ্ত জিনিস ঐ ব্যক্তির দোকানে আসল। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় ঠাকুরপাঠ এলাকায়। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ওই ব্যক্তি এবং বনদপ্তরের বাজেয়াপ্ত চাকা দুটিকে থানায় নিয়ে যায় পুলিশ।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন