সময় কলকাতা ডেস্ক: প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। অভিযুক্ত প্রেমিকা পলাতক।খড়দহ কল্যাণনগর মাঠপাড়া এলাকার বছর সাতাশের যুবক বিক্রম ব্যানার্জির সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক গড়ে ওঠে খড়দহ কুলিনপারার মৌসুমী দাসের। নিম্নবিত্ত ঘরের ছেলে বিক্রমের সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্ক মৌসুমীর। কিন্তু অর্থ ও বিলাসবহুল জীবন যাপনের জন্য বিক্রমের ওপর চাপ সৃষ্টি করত মৌসুমী, এমনই অভিযোগ।
নিম্নবিত্ত ঘরের ছেলে হওয়া সত্ত্বেও ভালোবাসার জন্য প্রেমিকার মন রাখতে যথাসাধ্য চেষ্টা করে বিক্রম। কিন্তু হঠাৎ করেই অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় মৌসুমী। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেনি বিক্রম। তাই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে। গত ২৪ ফেব্রুয়ারি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিক্রম।
বিক্রমের মা মল্লিকা ব্যানার্জি তার ছেলের মৃত্যুর জন্য অভিযোগের আঙুল তুলেছে মৌসুমী দাসের দিকে। মৌসুমীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ১৭দিন কেটে গেলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত মৌসুমীকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রাও।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান