Home » বি-টেক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

বি-টেক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

সময় কলকাতা ডেস্ক : সন্দেহজনক ভাবে এক বি.টেক ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের বাসিন্দা সুব্রত দাসের ছেলে শুভম দাস। ২২ বছর বয়সী নিহত যুবক চন্দ্রকোনা থেকে বি.টেক পড়ত।নিহতের বাবা সুব্রত দাস জানান, শনিবার সকালে তার ছেলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ না ফেরায় মোবাইলে ফোন করলেও ফোন ধরে নি শুভম। কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় ফোন। রাতে টাউন থানায় নিখোঁজ রিপোর্ট দায়ের করে পরিবার।

গভীর রাতে পুলিশের কাছ থেকে জানা যায়, শুভমকে বলরামপুরে আইআইটি মেডিকেল কলেজের কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে। যদিও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি কিন্তু মুখ থেকে রক্ত ​​বেরোতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ তাকে বিষাক্ত পদার্থ খাইয়ে খুন করেছে। প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছে ওই মৃত ছাত্রের পরিবার।

About Post Author