সময় কলকাতা ডেস্ক: জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সমস্যা ছিল পরিশ্রুত পানীয় জল। গ্রামবাসীদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তত্বাবধানে তৈরি করা হয়েছিল রিজার্ভার। সঠিক সময়ে রিজার্ভার তৈরি হয়ে যাওয়ার পর, তিন বছর কেটে গেলেও এখনো পর্যন্ত চারটি চা বাগানসহ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। অভিযোগ পানীয় জলের পাইপ লাইন বসানোর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা সঠিক সময়ে কাজ না করার জন্যই চরম সমস্যায় পড়তে হচ্ছে চা বাগান সহ বিন্নাগুরি বিভিন্ন এলাকার বাসিন্দাদের। একাধিকবার দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমস্যার সমাধান হয়নি।

রবিবার বিভিন্ন চা বাগান এবং বিন্নাগুড়ি এলাকার বাসিন্দারা পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ বরাবরই বিন্নাগুড়ি এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এই কষ্ট নিবারণের জন্য রাজ্য সরকার জলের রিজার্ভার নির্মাণ করলেও কোনো এক অজ্ঞাত কারণে পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। সাধারণ মানুষের সমস্যার কথা মেনে নিয়ে তাদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন সংশ্লিষ্ট শাসকদলের গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার শ্যাম।

গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন ঠিকাদারি সংস্থার গাফিলতির জন্য সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে। সাধারণ মানুষ বোঝে না কোনটা কোন দপ্তরের কাজ। আমি এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান জনপ্রতিনিধি এই কারণে মাঝেমধ্যে সাধারন মানুষ আমার কাছে চলে আসে তাদের সমস্যার কথা নিয়ে। আজকের এই বিক্ষোভ দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। পানীয় জলের সমস্যা সমাধানে যদি সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে এলাকার বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী