সময় কলকাতা ডেস্ক : পুরবোর্ড গঠন হওয়ার আগেই রক্তাক্ত উত্তর চব্বিশ পরগণার পানিহাটি আর পুরুলিয়ার ঝালদা। প্রাণ গেল দুই সদ্যজয়ী কাউন্সিলরের। রবিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত ও ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।
রবিবার রাতে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর অনুপম দত্ত নিজের ওয়ার্ডে একটি পার্কের কাজের খোঁজখবর নেওয়া ছাড়া কুকুরের খাওয়ার কিনতে এসেছিলেন। দুষ্কৃতীরা দীর্ঘক্ষণ থাকে অনুসরণ করে। তিনি স্কুটির পেছনে বসতেই এক দুষ্কৃতী ক্লোস রেঞ্জ থেকে তার মাথায় গুলি করে । লুটিয়ে পড়েন তিনি।বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায় নি তাঁকে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, নেপথ্যে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক ভেঙে পড়েছেন, তাঁর বক্তব্য বিজেপির বড় মাথাকে হারিয়ে জিতেছিলেন অনুপম।

অন্যদিকে, এদিন রাতেই ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এনিয়ে চারবার জিতেছেন। তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। তপন কান্দু একটি দলীয় বৈঠক সেরে ফেরার পথে আক্রান্ত হন। গুলিবিদ্ধ তপন কান্দুকে দূরের একটি নার্সিংহোমে নিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও মৃত্যু হয় তাঁর।

দুটি পৃথক জেলায় দুটি পৃথক দলের দুই প্রভাবশালী কাউন্সিলরের মৃত্যু স্থানীয় এলাকার পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়াচ্ছে। খোঁজা হচ্ছে মৃত্যু দুটির পেছনে থাকা প্রকৃত কারণ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী