সময় কলকাতা ডেস্ক: হাতির হানায় আক্রান্ত ৭৩ বছরের এক বৃদ্ধা। এরপর গ্রামের তিনটি বাড়ি ভেঙ্গে জঙ্গলে গা ঢাকা দিল গজরাজ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জয়পুর রেঞ্জের বেলিয়া সাপুড়ে ডাঙ্গা গ্রামে। খাবারের খোঁজে গ্রামে ঢুকে তান্ডব চালায় একটি হাতি যার জেরে আতঙ্কিত গোটা গ্রাম।

গ্রামবাসীদের দাবি, একটি হাতি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তিনটি বাড়িতে তান্ডব চালায়। বাড়ির বারান্দায় বসে থাকা ৭৩ বছরের বাউড়ি লোহারকে মাথায় করে ঠেলে ফেলে দেয় এবং বাড়িটিকে ভেঙ্গে ফেলে। বাড়ির মধ্যে চাপা পড়ে যায় ওই বৃদ্ধা। এরপরেই হাতিটি গা ঢাকা দেয় স্থানীয় জঙ্গলে। হাতি পালিয়ে যাওয়ার পর আহত বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শরীরে একাধিক আঘাত রয়েছে। বৃদ্ধার চিকিৎসা চলছে।
এদিকে, বারবার হাতি লোকালয়ে চলে আসছে। ফলে চাষের ক্ষতি, বাড়ির ক্ষতি, মানুষকে আক্রান্ত হতে হচ্ছে। এ বিষয়ে বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আতঙ্কিত গ্রামবাসীরা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান