সময় কলকাতা ডেস্কঃ অতি প্রাচীন কালী মন্দির থেকে খোয়া গেল রুপোর সিংহাসন, রুপোর সাপ সহ একাধিক পুজোর জিনিসপত্র। এমনই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে কাঁকসার কুলডিহারে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১টা নাগাদ স্থানীয় এক ব্যক্তি দুজন দুষ্কৃতীকে মন্দিরের জিনিসপত্র নিয়ে বের হতে দেখে। এই দৃশ্য দেখা মাত্রই ওই ব্যক্তি চিৎকার করলে দুষ্কৃতীরা রুপোর সিংহাসন এবং রুপোর সাপ নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ওই এলাকায়।স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশে।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর মন্দিরে তল্লাশি করলে দেখা যায় রুপোর সিংহাসন, রুপোর সাপ সহ একাধিক পুজোর জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। এমন দুঃসাহসিক চুরি আগে কখনো হয়নি বলে জানান এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই মলানদিঘি ফাঁড়ির পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।এই অতি প্রাচীন কালী মন্দির ছাড়াও এলাকার আর কোথাও চুরি হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী