Home » ট্যাংরার আগুন পরিদর্শনে পুলিশ কমিশনার, কারণ জানতে হাই পাওয়ার কমিটি পুরসভার

ট্যাংরার আগুন পরিদর্শনে পুলিশ কমিশনার, কারণ জানতে হাই পাওয়ার কমিটি পুরসভার

সময় কলকাতা ডেস্ক: রবিবার সকালেও ট্যাংরার চামড়ার কারখানার আগুন সম্পূর্ন নেভানো যায় নি।কারখানার বেশ কয়েকটি পকেটে আগুন থাকায় এদিন সকালেও দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়। ৯ টি পাম্প চালিয়ে পকেটে থাকা আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। আগুনের তীব্রতা বেশি থাকায় কারখানার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি লোহার বিমগুলিও গলে বেঁগে দিয়েছে। সব মিলিয়ে কারখানাটিতে থাকা কয়েক কোটি টাকার চামড়া পুড়ে ছাই হয়ে গিয়েছে।এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ।পাশাপাশি কথা বলেন দমকলের আধিকারিকদের সঙ্গে।পুলিশ কমিশনার জানালেন আগুন এখনো আছে। সেটা নিয়ন্ত্রনের আনার কাজ চালাচ্ছে।সমস্ত প্রক্রিয়া শেষ হলে দমকল আধিকারিকরা গোডাউন অথরিটির বিরুদ্ধে ব্যাবস্থা নেবে। 

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় ট্যাংরার মেহের আলী লেনের একটি চামড়ার গুদামে আগুন লাগে।গুদামের ভেতরে চামড়া, রেকসিন, ব্যাগের কাপড় সহ রাসায়নিক পদার্থ মজুত থাকায় মুহুর্তের মধ্যেই আগুন দ্রত ছড়িয়ে পড়তে থাকে।দমকলকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন।ধাপে ধাপে দমকলের ১৫ ইঞ্জিন ধটনাস্থলে হাজির হয়। কিন্তু আগুনের বীব্রতা বেশি থাকায় সমস্যার পড়তে হয় দমকলকর্মীদের।আগুন নেভাতে দিয়ে তিনজন দমকল কর্মী আহত হন। রাতেই ঘটনাস্থলে হাজির হন দমকল মন্ত্রী। 

আগুন অ্যরেস্ট হলেও এখনও পকেটগুলি নেভানো সম্ভব না হওয়ায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে রয়েছে।তার মাঝেই দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ঠিক কি কারণে এই গুদামে আগুন লাগল তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনার পরিপ্রক্ষিতে শহরে মুখ্যমন্ত্রী গতকাল রাতেই ফোন করে সমস্ত খবর নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাই পাওয়ার কমিটি গঠন করা হচ্ছে। দমকল পুলিশ ও কলকাতা পুরসভাকে নিয়ে এই হাই পাওয়ার কমিটি তৈরি করা হবে। কলকাতা শহরে এইরকম ঘিঞ্জি এলাকায় কতগুলো কারখানা বা গোডাউন রয়েছে তার একটা তালিকা তৈরি করা হবে। দমকলের অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই কারখানাগুলোতে আগুন লাগলে তা ভয়াবহতা কতটা হতে পারে তার খতিয়ে দেখবে এই কমিটি। সেই অনুযায়ী একটা রিপোর্ট তৈরি করা হবে। ফায়ার সেফটি কমিটি তৈরি করা হবে।

 

About Post Author