সময় কলকাতা ডেস্ক: পুরসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের উপনির্বাচনের দিন ঘোষনা করল কমিশন।বেশ কিছুদিন ধরে শূন্য বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার আসনে ১২ এপ্রিল উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী ধামাকা দিল তৃণমূল কংগ্রেস। আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের মাধ্যমে জানানো হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে, এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেতা ও প্রাক্তন মন্ত্রী শত্রুঘন সিনহা।

প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে পদত্যাগ করে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।তার ফলেই আসানসোল লোকসভা কেন্দ্রটি সাংসদ শূন্য হয়। অন্যদিকে ২০২১ সালের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। দীর্ঘদিন যাবৎ তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে শূন্য বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।২০২১ সালের ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়। যোগ দেওয়ার কিছুদিন বাদেই আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। এই দুই কেন্দ্রে নির্বাচন করাতে হত নির্বাচন কমিশনকে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী ১২ এপ্রিল ভোট গ্রহন। ১৬ এপ্রিল এই দুই কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হবে। একদা বিজেপি থেকে সরে আসা বিজেপির প্রাক্তন সাংসদ শত্রুঘন সিনহা নির্বাচনে অংশগ্রহণ করছেন অপর একজন বিজেপি থেকে সরে আসা প্রাক্তন সাংসদ এই জায়গায়। ফলে এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ওপর দিকে দীর্ঘদিন বালিগঞ্জের বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এই আসনে রাজ্য ও জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ বিশিষ্ট সংগীত শিল্পী বাবুল সুপ্রিয় দাঁড়ানো নিয়েও উৎসাহী বালিগঞ্জের তৃণমূলের নেতাকর্মীরা।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি