Home » জমি জটে আটকে হিলি বন্দরের উন্নতি,ইন্ট্রিগ্রেটেড চেক পোষ্ট চায় দক্ষিন দিনাজপুর

জমি জটে আটকে হিলি বন্দরের উন্নতি,ইন্ট্রিগ্রেটেড চেক পোষ্ট চায় দক্ষিন দিনাজপুর

সময় কলকাতা ডেস্কঃ প্রস্তাব রয়েছে ইন্ট্রিগ্রেটেড চেক পোষ্টের।কেন্দ্র সরকার বহুবার  জমি চেয়েছে রাজ্যের কাছে।উত্তরবঙ্গের অন্যতম বড় স্থল বন্দর হল হিলি।পূর্ব পাকিস্থান থেকে বাংলাদেশের জন্ম আর ভারতে হিলি স্থলবন্দর কাজ শুরু হয় একই সময়।১৯৭১ সাল থেকে হিলি স্থল বন্দরের কাজের চাপ দিনকে দিন বেড়েই চলছে।কিন্তু বাড়েনি পরিকাঠামো অভিযোগ স্থানীয়দের।

সময়ের সঙ্গে সঙ্গে হিলির বানিজ্য বেড়েছে প্রতিদিন।দক্ষিন দিনাজপুরের তিন দিক ঘিরে রয়েছে বাংলাদেশ।আর তারই একটি বিন্দু হিলি।আসলে ভারত বাংলাদেশের মধ্যে বানিজ্যে হিলির গুরত্ব বেড়ে গিয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেস তৈরি হওয়ার পর থেকে।মূলত উত্তর বিহার ,উত্তর প্রদেশ, ভারত ও ক্ষেত্র বিশেষে নেপালের পন্য বাংলাদেশে পাঠাতে পশ্চিমবঙ্গের এই স্থল বন্দরের গুরত্ব অপরিসীম।পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশের মধ্যে দশটি স্থল বন্দর থাকলেও পন্য আনা নেওয়া হয় পাঁচটি বন্দর দিয়ে।পূর্ব ভারতের গেটওয়ে পশ্চিম বঙ্গে এই স্থল বন্দরগুলি দেশে বৈদেশিক মুদ্রা আমদানিতে নেয় গুরুত্ব পূর্ন ভুমিকা।দক্ষিন দিনাজপুরের হিলিও সেই কারনে গুরুত্বপূর্ন দাবি স্থানীয়দের।

বন্দরে আসার জন্য ছয় লেনের রাস্থার কাজ বহুদিন আগে শুরু হয়েছে।তবে শুরুই হতে পারল না কেন্দ্রের প্রস্তাবিত ইন্ট্রিগ্রেটেড স্থল বন্দর।স্থানীয় আমদানি রপ্তানি ব্যবসায়ীদের অভিযোগ হিলি বন্দরকে ইন্ট্রিগ্রেডেট না করলে পেট্রাপোল স্থল বন্দরের মত বানিজ্য এখান দিয়ে সম্ভব নয়।ইন্ট্রিগ্রেটেড চেক পোষ্ট না হওয়ার কারনে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় বলে দাবি তাদের।যাত্রীকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়।একই সমস্যা পন্যবাহী ট্রাক নিয়েও।

ইন্ট্রিগ্রেটেড চেক পোষ্ট থাকলেও নির্দিষ্ট পার্কিং থেকে ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশে সহজে চলে যেতে পারত ট্রাকগুলি।ইন্ট্রিগ্রেটেড চেক পোষ্ট না থাকার জেরে সীমান্তে পৌছানোর আগেই লম্বা লাইন পড়ছে হিলি বন্দরগামী রাস্তায়।স্থানীয়দের অভিযোগ,দু দুবার কেন্দ্রীয় সরকারের তরফে ইন্ট্রিগ্রেটেড ল্যান্ড পোর্ট তৈরির জন্য হিলি বন্দরে এসেছিলেন কেন্দ্রীয় কর্তারা।তবে পরিদর্শনেই সার। রাজ্য সরকারের কাছে কেন্দ্র জমি চেয়েছে ঐ পর্যন্ত।রাজ্য জমির ব্যবস্থা না করতে পারলে হিলি যেমন আছে তেমনি থাকবে।স্থানীয়দের মত উত্তর বঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করতে হিলি বন্দরের উন্নতি অত্যন্ত জরুরি।

About Post Author