সময় কলকাতা ডেস্কঃ পানিহাটি ও ঝালদায় তৃণমূল কাউন্সিলরের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী।তাঁর দাবি এরকম ভাবে আমাদের মেরে আমাদের শেষ করা যাবে না। আততায়ীরা বারেবারে তৃণমূলের ওপর আক্রমণ ক’রে যদি তৃণমূলকে শেষ করতে চায় তাহলে কোনদিনও শেষ করতে পারবে না জানান তিনি।মন্ত্রী ফিরহাদ হাকিম ইমিডিয়েট বিচার ও তদন্তের দাবি জানান ।
জলা জমি ভরাট এর বিরুদ্ধে প্রতিবাদ করাতেই কি পানিহাটির কাউন্সিলর কে খুন হতে হলো ? এই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানিয়েছেন জলা জমি ভরাট এর বিরুদ্ধে তিনি নিজেও রয়েছেন।তাই যেই এই ঘটনা ঘটাক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে দাবি করেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ ঝাড়খণ্ডের বর্ডার থেকে কন্ট্রাক্ট কিলাররা রাজ্যে প্রবেশ করছে। তারা এসে রাজ্যে খুন খামারি করছে। পুলিশকে এই বিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে বলেন জানান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী।
তিনি আরো দাবি করেন পানিহাটিতে ও প্রায় একই রকম ঘটনা ঘটেছে। যেহেতু ব্যারাকপুর বেল্টটায় প্রচুর লোকজনের আনাগোনা থাকে ।ভিন রাজ্য থেকে এসে খুন করে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।তার আরো সংযোজন পানিহাটি বা ঝালদার শোকগ্রস্ত পরিবার অনেক সময় মিডিয়ার সামনে অনেক রকম কথা বলে থাকতে পারে।তবে মন্ত্রীর মতে তাতে কিছু এসে যায় না।তিনি আরো বলেন দুই কাউন্সিলর খুনের ঘটনায় কোন রাজনৈতিক দল জড়িত আছে কিনা তা সম্পূর্ণ তদন্ত হলে স্পষ্ট হয়ে যাবে।
এদিকে ট্যাংরায় বিধ্বংসী আগুন লাগার ব্যাপারে মেয়র বলেন, পার্ক ষ্ট্রীট কিংম্বা বড় বাজারের বিধ্বংসী আগুনের পর বারবার নড়চড়ে বসেছে প্রশাসন। ট্যাংরার আগুন আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগুন লাগা ও নেভাতে কি কি সমস্যার সামনে পড়তে হচ্ছে প্রশাসনকে। এদিন চেতলায় রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্দেশ দিয়েছেন শহরের ফায়ার সেফটির জন্য একটি হাইপাওয়ার কমিটি গঠনের জন্য।সেই কমিটিতে দমকল, কলকাতা পুলিস ও কলকাতা করপোরেশনের প্রতিনিধিরা থাকবে। মূলত শহরের ঘিঞ্জি এলাকার মধ্যে কোথায় কোথায় কারখানা ও গুদাম রয়েছে তা চিহ্নিত করা এবং এলাকাগুলিতে আগুন না লাগে তার ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন ফায়ার সেফটি কমিটি খতিয়ে দেখবে দমকলের অনুমতি রয়েছে কিনা কারখানা ও গুদাম গুলিতে। এই কারখানাগুলোতে আগুন লাগলে তা ভয়াবহতা কতটা হতে পারে তাও তারা খতিয়ে দেখবে ।
পাশাপাশি যেভাবে সমস্ত কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী মেয়র পদে আমাকে নির্বাচিত করেছিলেন সেই ভাবেই প্রত্যেকটি জেলায় আলোচনা করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে। জানান কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম।পাঁচ রাজ্যে বিধান সভা নির্বাচনে আপের পাঞ্জাব জয়ে উল্লসিত আপ কলকাতায় মিছিল করতে চাইছে।সংগঠন কে বাড়াতে চাইছে।আপের এই কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা ও রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বলেন বিজেপির হাত ধরে উত্তর ভারতের সংস্কৃতি বাংলায় আসতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করে দিয়েছে।তিনি আরো বলেন এই রাজ্যে আপের তেমন কিছু আছে বলে তিনি মনে করেন না।তিনি বলেন বাংলার মানুষ সাধারণভাবে বাংলার কৃষ্টি ও বাংলা সংস্কৃতিকেই আদর্শ মনে করে। তাই আপ রাজ্যে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারবে বলে তিনি মনে করেন না।
নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী ছিলেন নগরোন্নয়ন মন্ত্রীর তোপের নিশানায় ।তিনি বলেন শুভেন্দু অধিকারীকে বাংলায় নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল, ডুবে গেছে। তার পর পুর নির্বাচনে মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটাও ডুবে গেছে। আসানসোলো ও ডুবে যাবে বলে মন্তব্য ফিরহাদ হাকিমের।আসনসোলে বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল প্রার্থী করায় সমালোচনা শুরু করেছে বিজেপি।আর সেই সমালোচনা জবাবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন ভূতের মুখে রাম নাম হচ্ছে, তাহলে কেন গুজরাটের ক্যান্ডিডেটকে উত্তর প্রদেশ থেকে দাঁড় করানো হলো। তাহলে কি উত্তরপ্রদেশে প্রার্থী ছিল না যে গুজরাট থেকে প্রার্থী আনতে হল।কটাক্ষ ফিরহাদ হাকিমের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?