Home » পূর্ব বর্ধমানে কিভাবে চলছে স্বাস্থ্যসাথী কার্ডে প্রতারণা

পূর্ব বর্ধমানে কিভাবে চলছে স্বাস্থ্যসাথী কার্ডে প্রতারণা

সময় কলকাতা ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ডেকে কাজে লাগিয়ে বড়সড় প্রতারণা চক্রের হদিশ মিলল পূর্ব বর্ধমানে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের একটি নাসিংহোম থেকে বাণ্ডিলের পর বাণ্ডিল স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার করল পুলিশ। যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ খোদ অভিযানকারী পুলিশ আধিকারিকদের। এত কার্ড কিভাবে নার্সিংহোমে এল তার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এরই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে নার্সিংহোমের রেজিষ্টার বুক, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ স্বাস্থ্য সাথী সম্পর্কিত যাবতীয় নথি ও তথ্য।ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সাহেলা বিবি নামে এক মহিলাকেও। ঘটনা প্রকাশ্যে আসার পর অপরাধ ঢাকতে নার্সিংহোম কর্তৃপক্ষের সাফাই নির্দিষ্ট করে এখনও পর্যন্ত কেউ কোনও প্রতারণার অভিযোগ করেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার বাসিন্দা কার্ড হোল্ডার ভুক্তভোগী রাজিয়া বিবি, মানেকা বিবি, ফুলসুমা বিবিরা জানিয়েছেন, তাদের স্বাস্থ্য সাথী কার্ড থেকে চিকিৎসা বাবদ খরচ হিসেবে ৬০-৭৫ হাজার টাকা করে কেটে নেওয়া হয়েছে। তারা কোনো চিকিৎসা করান নি। এই নিয়ে গ্রামে আতঙ্ক ছড়ালে গ্রামবাসীরা কাটোয়ার আলমপুর পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানায়। পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালেহা বিবিকে আটক করে থানায় এনে জেরা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।র্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস জানিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

অভিযুক্ত সালেহা বিবি জেরায় জানিয়েছে, বর্ধমানের খোসবাগানের নার্সিংহোমে তাঁর জামাই মুন্সি নুরুল হাসান কাজ করে। সেই সুবাদে কাটোয়ার বিভিন্ন গ্রাম থেকে রোগী সাজিয়ে প্রচুর মানুষকে এই নার্সিংহোমে পাঠানো হত। তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার টোপও দেওয়া হত। যদিও নার্সিংহোম কর্ত্তৃপক্ষ স্বাস্থ্য সাথী কার্ডের দুর্নীতির ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, নার্সিংহোমের কোন কর্মী ঘটনায় জড়িত থাকলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।

গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তদন্তে নেমে বর্ধমান শহরের খোসবাগান এলাকার একটি নার্সিংহোম কর্তৃপক্ষের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ।বিভিন্ন গ্রাম থেকে রোগী সাজিয়ে প্রচুর মানুষকে এই নার্সিংহোমে পাঠানো হত। তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার টোপও দেওয়া হত।সম্প্রতি দায়িত্ব পাওয়া জেলা নার্সিংহোম এসোসিয়েশনের সভাপতির নার্সিংহোমের অন্যতম কর্ণধার এর নার্সিংহোমেই রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ডের দুর্নীতি প্রকাশ্যে আশায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই পুকুরচুরি ধরা পড়ার পর শেষ পর্যন্ত প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।

About Post Author