সময় কলকাতা ডেস্ক : বিপুল ভোটে ইতিমধ্যে জেলায় জেলায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত জেলায় জেলায় গঠিত হচ্ছে পুরবোর্ড।কিন্তু প্রশ্ন উঠছে মুর্শিদাবাদের খরা পুরসভার গঠিত বোর্ডকে কেন্দ্র করে। যেখানে মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া নামের উপর ভর করে চেয়ারম্যান বাছা হয়।সেখানে খরা পুরসভায় পুরর্বোড গঠিত হল নির্বাচিত কাউন্সিলারদের ভোটাভুটির উপর ভিত্তি করে।বাতিল হল মুখ্যমন্ত্রী নির্দেশিত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম। মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া নামের পরিবর্তে খরার পুরসভার চেয়ারম্যান পদে নিয়োগ করা হল অদ্যুত কুমার মন্ডলকে।
মঙ্গলবার সকালেই খরা পুরসভার চেয়ারম্যান হিসাবে সন্ন্যাসী দোলুই এর নাম ঘোষণা করা হয়।আর এই ঘোষনা শোনা মাত্রই পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের মতে প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান উত্তম মুখার্জির পরে কেউ যদি চেয়ারম্যান পদে বসার যোগ্য হন তিনি হলেন অদ্যুত কুমার মন্ডল।তাই শেষ মুহূর্তে এসে ভোটাভুটির মাধ্যমে বিজেপির দুই জয়ী কাউন্সিলারের সমর্থন নিয়ে চেয়ারম্যানের পদে বসলেন অদ্যুত কুমার মন্ডল।
বিজেপি জয়ী কাউন্সিলারের দাবি, পুরর্বোড গঠিত হওয়ার আগে অদ্যুতবাবু খরার উন্নয়ন কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হন। সেইমত এবারেও খরার নব নির্বাচিত চেয়ারম্যান পদে অদ্যুতবাবুকেই এলাকার মানুষ বেছে নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সদস্যরা সাধারন মানুষের উন্নয়নের জন্য তাই অদ্যুতবাবুকে সমর্থন করেছে। মিডিয়ায় ভুল ব্যাখা করা হয়েছে।
নির্বাচিত পুর চেয়ারম্যান অদ্যুতকুমার মন্ডল এপ্রসঙ্গে বলেন,’যারা ব্যক্তিগত স্বার্থের কথা বলে তা দিয়ে জনস্বার্থ রক্ষিত হয় না। অনেকে ভাবতে পারে দল বিরোধী ভাবনার দ্বারা আমরা প্রভাবিত।কিন্তু তা নয় আমি আমার দলের একজন একনিষ্ঠ সৈনিক।দলের নির্দেশিত পথে কাজ করে এসেছি।’
বোর্ড গঠিত হলেও তা আদতে দলের উপরতলার নির্দেশ মেনে না হওয়ায়, ভবিষ্যতে খরার রাজনৈতিক কর্মকান্ড কোন দিকে যাবে সেটাই এখন দেখার।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান