সময় কলকাতা ডেস্ক: ১১ বছর বাদে জাপানে আবার বড় ভূমিকম্প। কেঁপে উঠল জাপান ভূমিকম্পে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছে ৯৯ জন। বুধবার গভীর রাতে হঠাৎ কেঁপে উঠে জাপান । টোকিও থেকে প্রায় ২৭৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬০কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই ভূমিকম্পের তিব্রতা ছিল ৭.৩ রিখটার স্কেল । ফিরল ২০১১ সালে স্মৃতি ।২০১১ সালে ভূমিকম্প এবং সেই সঙ্গে সুনামিতে কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছিল জাপান। প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল সুনামিতে ।

সেই সুনামি স্মৃতিকে উস্কে দিয়ে ২০২২এ সুনামির সতর্কবার্তা দিল জাপান প্রশাসন। বুধবারের ভূমিকম্পে শহরের প্রায় ৭ লক্ষ বাড়ি মিলিয়ে প্রায় ২৪ লক্ষ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে । উত্তর-পূর্ব জাপান, এবং মধ্য জাপানের সঙ্গে রেল ও সড়ক পথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন শহরের বুলেট ট্রেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ইতিমধ্যেই একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে সামাজিক প্রচারমাধ্যমে যাত্রী বোঝাই বুলেট ট্রেন ভূমিকম্পের জেরে লাইনচ্যুত। বিভিন্ন বাড়িতে দেখা গিয়েছে ফাটল। সেইসঙ্গে হাইওয়েতে ও বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেওয়ায় হাইওয়েতে যানচলাচল বন্ধ রাখা হয়েছে । ভূমিকম্পের সময় বিভিন্ন বাড়ির জিনিসপত্র আছড়ে পড়েছে। পাশাপাশি সুইমিং পুলের জল উথলে পড়েছে। বিভিন্ন সুপার মার্কেটের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে ভূমিকম্পের জেরে। তাই একাধিক সুপার মার্কেট বন্ধ রাখা হয়েছে । ভূমিকম্পের আফটার শক হিসেবে আবারও ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভূবিজ্ঞানীরা।পাশাপাশি সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে জাপান প্রশাসনের পক্ষ থেকে।

১৯২৩ সালে গ্রেট ক্যানটো ভূমিকম্প হয়েছিল। সেই সময় জাপান জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল । ১৮৯২ সালে জাপানে পরীক্ষামূলকভাবে ভূমিকম্প রেকর্ড করা শুরু করা হয়েছিল । সেই রেকর্ড অনুযায়ী দেখা গিয়েছে ইয়ামাটোতে বড়োসড়ো ভূমিকম্প হয়েছিল । সুইকোতেও ভূমিকম্প ধরা পড়েছিল ২০১১ সালের পরও অসংখ্য ছোট-বড় ভূমিকম্প হয়েছে জাপানে। ২০১৬ সালে তিনটি ভূমিকম্প হয়েছে জাপানে। নভেম্বর মাসে ইস্ট কোস্ট হাংসুতে ভূমিকম্প হয়েছিল যার মাত্রা ছিল ৬.০। অক্টোবর মাসে কুরোইওসেতে ভূমিকম্প হয়েছিল যার মাত্রা ছিল ৬.২ ।২০১৬ সালের ডিসেম্বর মাসেই ইস্ট কোস্ট হাংশুতে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল ৬.৯। ২০১৮সালে সিমানেতে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল ৫.৭। অর্থাৎ ভূমিকম্পপ্রবণ জাপানে লাগাতার ভূমিকম্প লেগেই আছে। এবারের ভূমিকম্পের পর সুনামির সতর্কবার্তায় আতঙ্কিত সমগ্র জাপানের মানুষ।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে