Home » তাহেরপুরে বোর্ড গঠনে গড় হাজির তৃণমূল কংগ্রেস

তাহেরপুরে বোর্ড গঠনে গড় হাজির তৃণমূল কংগ্রেস

সময় কলকাতা ডেস্ক: তাহেরপুর পুরসভার চেয়ারম্যান নিবার্চন বয়কট করল তৃণমূল কংগ্রেস। বোর্ডগঠন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতিকে আমন্ত্রন না জানানোয় ক্ষুদ্ধ কাউন্সিলার সহ দলের অন্যান্য সমর্থকেরা। ফলে তাহেরপুর পুরসভার চেয়ারম্যান নির্বাচন বয়কট করে তৃণমূল কংগ্রেস। তাহেরপুর পুরসভায় নব নির্বাচিত চেয়ারম্যান উত্তমানন্দ দাস বলেন, “বিরোধীরা অহেতুক অভিযোগ করছে।বিশিষ্ট ব্যক্তিদের জন্য আসন রাখা আছে ,তাদের কথা ভেবেই এই ব্যবস্থাপনা করা হয়েছে। কিন্তু তারা এই অনুষ্ঠান বয়কট করছেন যা প্রকৃত পক্ষে নিন্দনীয়।”

তাহেরপুর পুরসভায় নব নির্বাচিত ১৩ জন কাউন্সিলারকে শপথ বাক্য পাঠ করান সরকারী আধিকারিকেরা। এই ১৩ জনের মধ্যে ৮ জন সিপিএমের প্রার্থী বাকি ৫ জন তৃণমূল প্রার্থী। আজ এই অনুষ্ঠান থেকে নব নির্বাচিত তৃণমূলের কাউন্সিলাররা শপথ বাক্য পাঠ করলেও চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ায় তারা। শহর সভাপতিকে অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোয় ক্ষুদ্ধ তৃণমূল সদস্যরা জানান, “সিপিএম এখানে অরাজকতা চালাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অযথা অভিযোগ করছে। উপরন্তু আমাদের শহর সভাপতিকে অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয় নি। ফলে আমরা এই চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠান বয়কট করছি।”

তাহেরপুর পুরসভায় নব নির্বাচিত চেয়ারম্যান উত্তমানন্দ দাস এ ব্যাপারে বলেন, “সম্পূর্ন ভ্রান্ত কথা়বার্তা। অহেতুক অভিযোগ করছে টিএমসি।বিশিষ্ট ব্যক্তিদের জন্য আসন রাখা আছে,তাদের কথা ভেবেই এই ব্যবস্থাপনা করা হয়েছে।”

নদীয়ার তাহেরপুর পুরসভায় পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে আজ সাজো সাজো রব ছিল গোটা এলাকায়। রাজ্যের মধ্যে একমাত্র বিরোধী পুরবোর্ডগুলির একমাত্র তাহেরপুর পুরসভায় দখল করে বামেরা।যেখানে ১৩টি আসনের মধ্যে ৮টি তে জিতেছে বামেরা এবং ৫টিতে তৃণমূল কংগ্রেসরা। আজ চেয়ারম্যান পদে নির্বাচিত হন উত্তমানন্দ দাস এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন শোভা শীল। বামেদের পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে ছিল তাহেরপুরে ছিল টানটান উত্তেজনা। দুপক্ষেরই মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে শপথ নেন নব নির্বাচিত কাউন্সিলররা। তবে পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাহেরপুরে।

About Post Author